Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানি হামলায় কেউ আহত হলে আন্ডারগ্রাউন্ড হাসপাতালে শিফট করার নির্দেশ ইসরায়েলের,জেরুজালেম পোস্ট

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩০ pm ০৮, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের নির্দেশে দেশটির সব হাসপাতালকে নতুন করে জরুরি প্রস্তুতি নিতে বলা হয়েছে। সর্বোচ্চ হাসপাতাল ব্যবস্থাপনা পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

নির্দেশনায় হাসপাতালগুলোকে ‘সিলড গাইডলাইন’ অনুযায়ী পরিচালনার কথা বলা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য হামলায় আহতদের ভূগর্ভস্থ ইউনিটে স্থানান্তর, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত প্রস্তুত রাখা এবং পূর্ণমাত্রার জরুরি পরিস্থিতিতে সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

এ সিদ্ধান্তের অংশ হিসেবে হাইফার আসুতা হাসপাতালে সোমবারের সব অস্ত্রোপচার বাতিল করা হয়েছে। আক্রার আসুতা মেডিকেল সেন্টারের এমআরআইসহ অন্যান্য নির্ধারিত পরীক্ষা ও অ্যাপয়েন্টমেন্টও স্থগিত করা হয়েছে। পরবর্তী সূচি রোগীদের জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, কমিউনিটি ক্লিনিক ও মা-শিশু স্বাস্থ্যকেন্দ্রগুলো শুধুমাত্র সুরক্ষিত ভবনে বা কাছাকাছি নিরাপদ স্থানে সীমিত আকারে চালু রাখা হবে।

ইরান-ইসরায়েল উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থায় এ ধরনের জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।

Tags: ইরানজেরুজালেমবিশেষ নিউজহাসপাতাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্স সফরে ‘না’ প্রধানমন্ত্রী
  • ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের কাজে বাধার অভিযোগ
  • জামের সাথে যেসব খাবার ভুলেও খাবেন না
  • বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
  • পাইকগাছায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘিরে রয়েছে একাধিক অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম