হরমুজ প্রণালীতে চলাচলরত জাহাজকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এসব ড্রোন হামলা সম্পূর্ণভাবে প্রতিহত করা হয়েছে।
শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, কয়েক ঘণ্টার ব্যবধানে ইরানের পক্ষ থেকে একাধিক ড্রোন নিক্ষেপ করা হয়, যা প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুমকি তৈরি করে। তবে দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে সব ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার চেষ্টা সত্ত্বেও হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
এর আগে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় মার্কিন বাহিনী ইরানের কয়েকটি উপকূলীয় রাডার স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে বলেও দাবি করা হয়েছে।
এ ঘটনায় হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

