Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নুসরাত-যশের সম্পর্কে ফাটল! টলিপাড়ায় ফের বিচ্ছেদের গুঞ্জন

Bangla FMbyBangla FM
১০:৫৯ am ০১, জুন ২০২৫
in বিনোদন
A A
0

টলিউডের আলোচিত জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্তকে ঘিরে ফের তৈরি হয়েছে গুঞ্জন। এবার তাদের বিচ্ছেদের সম্ভাবনা ঘিরেই তুমুল চর্চা চলছে টলিপাড়ায়। ইনস্টাগ্রামে যশের একটি স্টোরি ঘিরে এই জল্পনার সূচনা হয়, যেখানে তিনি লেখেন—“তোমার পাশে একমাত্র তুমিই থাকো।” এই একক ও আক্ষেপময় বার্তা অনেক কিছুর ইঙ্গিত দেয়। পরিস্থিতি আরও ঘনীভূত হয় যখন দেখা যায়, ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করেছেন তারা। এরপর থেকেই ধারণা করা হচ্ছে, হয়তো সত্যিই ভেঙে যাচ্ছে তাদের সংসার।

জানা গেছে, এই সম্পর্কের টানাপোড়েন চলছিল অনেক দিন ধরেই। টলিপাড়ায় কানাঘুষো, গত বছরের ডিসেম্বর থেকে এক ছাদের নিচে থাকছেন না এই জুটি। শুধুমাত্র প্রয়োজনীয় কাজের জন্যই একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা। আলাদা থাকছেন নিজেদের ভিন্ন আবাসনে—যশ ফিরে গেছেন পুরোনো ফ্ল্যাটে আর নুসরাত থাকছেন পাম আভিনিউয়ের নিজস্ব বাড়িতে।

সম্প্রতি দুজনের ভ্রমণ নিয়েও চর্চা চলছে। যশ তার আগের সংসারের বড় ছেলেকে নিয়ে ঘুরতে গেছেন থাইল্যান্ডে, অন্যদিকে নুসরাত ছেলে ঈশান ও পরিবারের সঙ্গে ঘুরে এসেছেন উত্তরবঙ্গে। সামাজিক মাধ্যমে এই আলাদা ভ্রমণের ছবিও অনুরাগীদের নজর এড়ায়নি।

এদিকে, হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সম্পর্কের সংকটের পেছনে রয়েছে যশের অতীত। তার প্রাক্তন সঙ্গিনীকে কেন্দ্র করেই নাকি নুসরাতের সন্দেহের শুরু। যশ যখন মুম্বাইতে ছিলেন, তখন নুসরাত তার পিছু অনুসরণ করতে গুপ্তচরও নিয়োগ করেছিলেন বলে জানা গেছে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিছু শর্ত দিয়েছিলেন নুসরাত, কিন্তু যশ তা মানতে রাজি হননি। এখান থেকেই শুরু হয় দূরত্ব, আর এখন সেটা গিয়ে ঠেকেছে বিচ্ছেদের দ্বারপ্রান্তে।

উল্লেখ্য, ২০১৯ সালে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কে ধুমধাম করে বিয়ে করেছিলেন নুসরাত। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০২০ সালের শেষ দিকে নিখিলের সঙ্গে দূরত্ব বাড়ে, এরপর যশের সঙ্গে সম্পর্ক ও পরে গোপনে বিয়ে করেন তিনি। ২০২১ সালে জন্ম দেন ছেলেসন্তান ঈশানের। তবে শুরু থেকেই যশ-নুসরাতের সম্পর্ক ও ঈশানের পিতৃত্ব নিয়ে নানা বিতর্ক ও কৌতূহল তৈরি হয়।

নুসরাতের জীবনে প্রেম ও সম্পর্ক ঘিরে আগেও বহু আলোচনা-সমালোচনা হয়েছে। তবে এবারকার বিষয়টি অনেক বেশি বাস্তব ও স্থায়ী বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন অনেকে। এখন শুধু সময়ই বলে দেবে, এই জল্পনার শেষ কোথায় গিয়ে থামে।

Tags: নুসরাত-যশের সম্পর্কে ফাটল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন
  • ১২ বছর সংস্কার নেই, সড়ক এখন ‘মরণফাঁদ’
  • সারিয়াকান্দিতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • দিনাজপুরে স্কুল ফিডিংয়ে বদলে যাচ্ছে প্রাথমিক শিক্ষা, বাড়ছে উপস্থিতি ও পুষ্টি
  • নরসিংদীতে বাজারের ঘটনাকে ঘিরে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম