শাহরিয়ার কবির, পাইকগাছা, খুলনা প্রতিনিধি :
পাইকগাছায় নবলোক পরিষদের টিসিসিএফ (TCCF) ফেইজ-২ প্রকল্প-এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। দাতা সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এই প্রকল্পের পরিচিতি সভার আয়োজন করে।
সভায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন নবলোক পরিষদের সহকারী পরিচালক ফাহমিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।
প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, মাদ্রাসা সুপার আব্দুস সবুর, উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক ইমরুল ইসলাম, এএসআই শাহনাজ আক্তার, ইউপি সচিব আব্বাস উদ্দিন, শেখ মিরাজুল ইসলাম, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, ইউপি সদস্য ফাতেমা তুজ জোহরা রুপা, এস্নোয়ারা বেগম ও মুর্শিদা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও মূল কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সুমন কুমার সাহা, নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল, কাজী ফারহানা আফরোজ, বিএম নাহিদ হাসান, মুক্তা বিশ্বাস, মাহবুর রহমান, সাজ্জাদ সরকার ও খলিলুর রহমান।
বক্তারা জানান, টিসিসিএফ-২ প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং জলবায়ু সহনশীল উদ্যোগ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সভায় অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

