Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদকে পুনর্বহালের উদ্যোগ, সমর্থনে ভারত

Taslima TanishabyTaslima Tanisha
৬:৩৫ pm ১৩, ডিসেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটি থেকে ফিরিয়ে আনার উদ্যোগ জোরালো হচ্ছে। এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে অঞ্চলের প্রভাবশালী সদস্য রাষ্ট্র ভারত।

ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসু ১৭–১৯ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ট্র্যাডিশনাল মেডিসিন বিষয়ক দ্বিতীয় গ্লোবাল সামিটে অংশগ্রহণ করবেন। সূত্রের খবর, এই সফরে সায়মা ওয়াজেদকে পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগ্রহী সদস্য দেশগুলো।

ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি সদস্য দেশের মধ্যে ভারতসহ অন্তত ছয়টি দেশ সক্রিয়ভাবে সায়মা ওয়াজেদকে পুনর্বহালের পক্ষে অবস্থান নিয়েছে।

বাংলাদেশ সরকার এর আগে ছুটিতে পাঠানোর ব্যাপারে আপত্তি জানায়। ২০২৫ সালের ১১ জুলাই তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের মেয়াদে তিনি আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন। দুইটি দুর্নীতি ও আর্থিক অপরাধ সংক্রান্ত মামলা দুদকের মাধ্যমে দায়ের করা হয়।

বর্তমানে সায়মা ওয়াজেদ ছুটিতে থাকলেও বেতন, বাড়িভাড়া ও অন্যান্য সুবিধা বজায় রয়েছে। সমর্থক দেশগুলো চান, তিনি পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন।

ডব্লিউএইচওর ওয়েবসাইটেও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পেজে তার নাম ও ছবি পুনঃপ্রকাশ করা হয়েছে। ভারতসহ সমর্থক দেশগুলো চাইছে, মহাপরিচালকের দিল্লি সফরের সময়ই তাকে পদে ফিরিয়ে আনা হোক।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ট্রাম্পের হরমুজ অবরোধে ইরানের দৈনিক ক্ষতি কোটি ডলারে, প্রকাশিত হিসাব
  • বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
  • মিস্ত্রি ও শিক্ষার্থীদের দিয়ে দেয়াল ভাঙার সময় ধস, মাদরাসা ছাত্রের মৃত্যু
  • বৈশাখী শোভাযাত্রায় গণতন্ত্র পুনরুত্থানের বার্তা
  • সালথায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম