Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে গ্রামবাসী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৮ pm ১৮, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে ধারাবাহিক চুরির ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। বিশেষ করে গরু ও স্বর্ণালংকার চুরির একাধিক ঘটনায় লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়ছেন ভুক্তভোগীরা।

সর্বশেষ শুক্রবার রাতে ইউনিয়নের গঙাশ্রম গ্রামে মৃত আছিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি ষাঁড় ও একটি গর্ভবর্তী গাভি চুরি হয়। চুরি যাওয়া গবাদিপশুর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। এর আগে ১৬ এপ্রিল একই ইউনিয়নের মতিউর রহমান মাস্টারের বসতঘর থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও রুপার গহনা চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও চোরাইকৃত গরু উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

অন্যদিকে বাংলা নববর্ষের দিন ভোরে একই ইউনিয়নের পুম্বাইল গ্রামে একাধিক গোয়ালঘরে চুরির ঘটনা ঘটে। কামাল হোসেনের গোয়ালঘর থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের দুটি গাভী, মোস্তফা মিয়ার গোয়ালঘর থেকে ১ লাখ টাকা মূল্যের একটি ষাঁড়, ওমর ফারুকের গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার একটি ষাঁড় ও একটি গাভি, আব্দুল আজিজের গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ টাকার দুটি গাভি এবং মোজাম্মেল হকের গোয়ালঘর থেকে ৬০ হাজার টাকার একটি গাভি চুরি হয়।

একই রাতে গাঁওরামগোপালপুর গ্রামের আব্দুল হেলিমের গোয়ালঘর থেকেও প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি যায়।

এছাড়া গত কয়েকদিনে ইউনিয়নের বিভিন্ন গ্রামে আরও বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। শহিদুল ইসলামের প্রায় ৫ লাখ টাকা মূল্যের দুটি ষাঁড়, একটি বকনা বাছুর ও একটি গাভি, মামুন মিয়ার একটি ষাঁড় বাছুর এবং হাবিবুর রহমানের একটি ষাঁড় ও পাঁচটি বকনা বাছুর চুরি হয়েছে।

একাধিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত চোরদের গ্রেপ্তার ও চুরি যাওয়া সম্পদ উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএমএসআরআই ট্রাস্ট ও বাংলাদেশ মেডিকেল দখলের অভিযোগ
  • রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেপ্তার
  • রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি
  • কালবৈশাখীর তাণ্ডবে ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে
  • ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সাধারণ সম্পাদক রবীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম