Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিশু সুরক্ষায় হাম টিকাদান কর্মসূচির উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৯ pm ১৩, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

বাংলা এফএম ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রবিবার (১২ এপ্রিল) জরুরি হাম টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ বাংলাদেশ এবং গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহযোগিতায় বাংলাদেশের শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং চলমান হাম প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. শাখাওয়াত হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এমপি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহাম্মদ এবং ইউনিসেফ বাংলাদেশের উপ-প্রতিনিধি এমমানুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন,শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং দেশে চলমান হাম রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এই জরুরি টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহাম্মদ বলেন,এই কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা এবং বাংলাদেশের শিশুদের নিরাপদ রাখা ও প্রাদুর্ভাব কার্যকরভাবে নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবসময় সরকারের পাশে থাকবে।

Tags: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনহাম টিকাদান কর্মসূচি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ
  • জাতীয় সংসদ সদস্য হতে দুই বোনের লড়াই
  • আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা
  • পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: র‍্যাব ডিজি
  • হাঙ্গেরি নির্বাচনে অরবানের বড় পরাজয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম