জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ১২ মে মঙ্গলবার দুপুরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রেজাউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় করেন সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।
প্রধান অতিথি ও সভাপতি ছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা.আজিজুল হক, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, ডা. আনফাস তাহমিদ, ডা. ইসমাইল হোসেন, প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুল হাসান ও সাংবাদিক এম শাহীন আল আমীন।

