Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিন্ধু পানি চুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তান

Bangla FMbyBangla FM
৮:৫২ am ৩০, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ, বিশ্ব
A A
0

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এ হামলার রেশ না কাটতেই ভারত হঠাৎ করে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়, যা দু’দেশের মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা হিসেবে বিবেচিত ছিল। ভারতের এই সিদ্ধান্তে কূটনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে।

পাকিস্তান বলছে, ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের শামিল। ইসলামাবাদ বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলতে প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের আইন ও বিচার প্রতিমন্ত্রী আকিল মালিক জানিয়েছেন, ইসলামাবাদ অন্তত তিনটি আইনি পদক্ষেপ বিবেচনা করছে—এর মধ্যে রয়েছে বিশ্বব্যাংকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন (যা চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করে), হেগের স্থায়ী সালিশি আদালতে মামলা দায়ের এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মাধ্যমে ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশন অন দ্য ল’ অব ট্রিটিজ ভঙ্গের অভিযোগ আনা।

এই উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন বলে জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “আমরা দুই পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে বলছি—এই পরিস্থিতি যেন কেউ আরও জটিল না করে তোলে।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সার্বিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

এই ঘটনাপ্রবাহ দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক ও পরিবেশগত উত্তেজনা নতুন করে উসকে দিয়েছে, যার প্রভাব বহুদূর পর্যন্ত পড়তে পারে।

Tags: আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তানসিন্ধু পানি চুক্তি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএমএসআরআই ট্রাস্ট ও বাংলাদেশ মেডিকেল দখলের অভিযোগ
  • রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেপ্তার
  • রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি
  • কালবৈশাখীর তাণ্ডবে ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে
  • ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সাধারণ সম্পাদক রবীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম