Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে হুথিদের হামলা, উত্তেজনা চরমে

Bangla FMbyBangla FM
১২:১১ pm ০১, মে ২০২৫
in বাংলাদেশ, বিশ্ব
A A
0

ইয়েমেনের হুথি বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস কার্ল ভিনসন’-এর ওপর ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার দায় স্বীকার করেছেন হুথি সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। এক ঘোষণায় তিনি জানান, আরব সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলোর ওপর একাধিক ড্রোন পাঠানো হয়েছে। এর আগে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’ রণতরীকেও হুথিরা অপারেশন চালিয়ে সরে যেতে বাধ্য করেছিল বলেও দাবি করেন তিনি।

সারি জানান, এই অভিযানের ফলস্বরূপ একটি মার্কিন এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। বিমানটি ইয়েমেনে হামলা চালিয়ে ফেরার পথে ‘হ্যারি ট্রুম্যান’ রণতরীতে অবতরণ করতে গিয়ে সাগরে পড়ে যায়। তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। মার্কিন নৌবাহিনী স্বীকার করেছে, যুদ্ধবিমানটি হারিয়ে গেছে। এই ধরনের ঘটনা একেবারে বিরল বলে উল্লেখ করেছে তারা।

এদিকে মার্কিন বাহিনী পাল্টা হামলায় ইয়েমেনের সাদা প্রদেশে এক অভিবাসন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালায়। এতে আফ্রিকার অন্তত ৬৮ জন নাগরিক নিহত এবং আরও ৪৭ জন আহত হন। বেসামরিক হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে, যা নতুন উদ্বেগ তৈরি করছে।

একইসঙ্গে, ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান আরও স্পষ্ট করে হুথি মুখপাত্র জানান, জাফা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর কৌশলগত অবস্থানে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি হুথিদের সমর্থন অব্যাহত থাকবে এবং আগ্রাসনের জবাবে প্রতিরোধ জোরদার করা হবে।

২০২৩ সালের নভেম্বর থেকে হুথি বাহিনী লোহিত সাগর, বাব-আল-মান্দেব প্রণালী ও আরব সাগরে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজ লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। জানুয়ারিতে গাজায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর এই আক্রমণ বন্ধ থাকলেও, গত মাসে গাজায় নতুন করে হামলা শুরু হলে হুথিরাও আবার সক্রিয় হয়ে ওঠে।

এই পরিস্থিতিতে আরব সাগর ও আশপাশের সামুদ্রিক রুটগুলোতে উত্তেজনা চরমে উঠেছে। পশ্চিমা জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা।

Tags: আরব সাগরে মার্কিন বিমানবাহীহুথিদের হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম