Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লন্ডনের প্যাডিংটনে বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

Bangla FMbyBangla FM
১:১০ pm ২৯, এপ্রিল ২০২৫
in বিশ্ব
A A
0

লন্ডনের প্যাডিংটনের অ্যাবারডিন প্লেসে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে লন্ডন ফায়ার ব্রিগেডের (এলএফবি) ১৫টি ইউনিট এবং প্রায় ১০০ দমকলকর্মী কাজ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়) আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ভয়াবহ এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি আবাসিক ভবনের ছাদেও। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় প্রায় ৮০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সম্ভবত একটি বিস্ফোরণের পর আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দা ও জরুরি পরিষেবার কর্মীদের অনেককেই মাস্ক পরে ধোঁয়া থেকে রক্ষা পেতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, সকাল সাড়ে সাতটার দিকে তার স্ত্রী তাকে আগুনের ব্যাপারে জানান। ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে তারা দেখেন, ঘন ধোঁয়ার মধ্যে বিশাল শিখা জ্বলছে। তিনি বলেন, “এটা সাধারণ কোনো বাড়ির আগুনের মতো ছিল না।”

তিনি আরও জানান, তার গাড়িটি কর্ডন করে রাখা এলাকার মধ্যে আটকে আছে এবং কর্তৃপক্ষ থেকে কবে তা নিতে পারবেন সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার পল মরগান জানান, আগুনটি বেশ দৃশ্যমান এবং ব্যাপক ধোঁয়া সৃষ্টি করছে। বাসিন্দাদের জানালা ও দরজা বন্ধ রাখার এবং ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এক মাস আগেই নর্থ হাইডের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে ব্রিটেনের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরে ব্যাপক বিঘ্ন ঘটে। ওই ঘটনায় প্রায় ১ হাজার ৩০০ ফ্লাইট বাতিল করতে হয়েছিল।

Tags: লন্ডনের প্যাডিংটন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম