Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চীনের হাইনান প্রদেশের সাবেক উপদেষ্টা ছিলেন ড. ইউনূস, বোয়াও ফোরামে বিশেষ স্বীকৃতি

Bangla FMbyBangla FM
১২:০৯ pm ২৭, মার্চ ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ চীন সাগর তীরবর্তী পর্যটন শহর বোয়াও-তে চলছে চার দিনব্যাপী দ্য বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫। সম্মেলনের তৃতীয় দিনে, বৃহস্পতিবার সকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এতে অংশ নিয়েছেন।

নোবেলজয়ী অর্থনীতিবিদ হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত হলেও, চীনের হাইনান প্রদেশের মানুষের কাছে তিনি আরও পরিচিত মুখ। কারণ, তিনি একসময় হাইনান প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘ড. ইউনূস হাইনান প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন, যা আমাদের জানা ছিল না। চীনের প্রাদেশিক সরকার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং তিনি দীর্ঘদিন ধরেই এই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।’

তিনি আরও বলেন, “প্রফেসর ইউনূসকে হাইনান প্রদেশের সবাই চেনে। তার গ্রামীণ ব্যাংকের মডেল ও সামাজিক ব্যবসার ধারণা এখানে অনুসরণ করা হয়েছে। চীনের বহু বিশ্ববিদ্যালয়ে তার ‘থ্রি জিরো ক্লাব’ প্রতিষ্ঠিত হয়েছে, এবং তার লেখা ‘থ্রি জিরো’ ও ‘ব্যাংকার টু দ্য পুওর’ চীনা ভাষায় ব্যাপকভাবে জনপ্রিয়।”

প্রেস সচিব আরও জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১:৩০টায় ড. ইউনূস বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন।

এই অধিবেশনে আরও বক্তব্য রাখবেন লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরামের চেয়ারম্যান ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন এবং ফোরামের মহাসচিব ঝাং জুন।

ড. ইউনূসের অংশগ্রহণ বোয়াও সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু
  • গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন নাজিফা তুষি
  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা প্রায় চূড়ান্ত
  • ঈদের দিনে ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস
  • টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রডভর্তি ট্রাক উল্টে ১৭ জনের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম