Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২০২৬ শিক্ষাবর্ষে স্কুল ভর্তি লটারির ফল জানা যাবে যেভাবে

Taslima TanishabyTaslima Tanisha
২:০৫ pm ১১, ডিসেম্বর ২০২৫
in Lead News, শিক্ষা
A A
0

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারির ফল প্রকাশের কার্যক্রম বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) শুরু হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এই ডিজিটাল লটারির ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করা হয়।

লটারির ফলাফল জানা যাবে অনলাইনে https://gsa.teletalk.com.bd
ওয়েবসাইট থেকে। এছাড়া যেকোনো টেলিটক মোবাইল ব্যবহারকারী এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। টেলিটক মোবাইল ব্যবহারকারীদের জন্য নির্দেশনা:

GSA<Space>Result<Space>User ID

এ লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বড় স্ক্রিনে একের পর এক বিদ্যালয়ের নাম ও আবেদনকারীদের আইডি প্রদর্শন করা হচ্ছিল, যাতে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। লটারির ফল প্রকাশের পর, প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থী নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত ফলাফল জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইল করে মাউশিকে অবহিত করতে হবে। ভর্তি কমিটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করবে।

মাউশি জানিয়েছে, এবার সরকারি ও বেসরকারি ৪,৪৮২টি বিদ্যালয়ে ১১,৯৩,২৮১টি আসন আছে। এর মধ্যে ৩,৩৬০টি বেসরকারি বিদ্যালয়ে ১০,৭২,২৫১টি আসন এবং ৬৮৮টি সরকারি স্কুলে ১,২১,৩০০টি আসন রয়েছে। ভর্তির পুরো প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।

ডিজিটাল লটারির সরাসরি কার্যক্রম দেখতে চাইলে মাউশির ফেসবুক লাইভ লিংক থেকেও দেখা যাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জ্বালানি সংকট মোকাবিলায় ১ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক
  • প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: মুক্তাগাছায় বিনা পরোয়ানায় গ্রেফতার নিয়ে বিতর্ক
  • জরুরি জ্বালানি চাহিদায় ডিজেল ও এলএনজি আমদানির অনুমোদন
  • সাতক্ষীরায় বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মিলনমেলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম