Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতিসংঘে মোদিকে ‘সস্তা নেতানিয়াহু’ বললেন বিলাওয়াল ভুট্টো

Bangla FMbyBangla FM
৭:২৫ am ০৪, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি মোদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সস্তা অনুকরণ হিসেবে আখ্যা দেন। নিউইয়র্কে জাতিসংঘে এক আলোচনায় অংশ নিয়ে ভুট্টো বলেন, ভারত এখন ইসরায়েল থেকে অনুপ্রেরণা নিচ্ছে এবং মোদি নিজেকে নেতানিয়াহুর মতো প্রমাণ করার চেষ্টা করছেন, অথচ তিনি তার ধারে-কাছেও নেই। মোদিকে ‘তেমু ভার্সনের নেতানিয়াহু’ বলে উপহাস করে ভুট্টো জানান, এই অনুকরণ মোটেও ভারতীয় গণতন্ত্র বা সভ্যতার সঙ্গে মানানসই নয়। একই সঙ্গে তিনি ভারতের সরকারকে অনুরোধ জানান যেন নেতিবাচক উদাহরণ অনুসরণ না করে তারা নিজস্ব ইতিবাচক ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখে।

বক্তব্যে বিলাওয়াল ভুট্টো পাকিস্তানের প্রাচীন ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, পাকিস্তান সিন্ধু সভ্যতার উত্তরাধিকার বহন করছে এবং তারা নিজেদের ঐতিহাসিক গৌরবে গর্বিত। তিনি জানান, মোহেঞ্জোদারোর মতো ঐতিহাসিক স্থান তার নির্বাচনী এলাকার কাছেই অবস্থিত। একই ঐতিহ্য ভারতও বহন করছে, এবং এই সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই উভয় দেশের শিক্ষাগ্রহণ করা উচিত।

এটাই প্রথম নয়, অতীতেও একাধিকবার মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিলাওয়াল ভুট্টো। ২০২২ সালে জাতিসংঘের আরেক বক্তব্যে তিনি বলেছিলেন, তিনি আরএসএস, বিজেপি বা নরেন্দ্র মোদিকে ভয় পান না। তিনি তখন গুজরাটের ২০০২ সালের দাঙ্গার প্রসঙ্গ টেনে বলেন, সেই ঘটনায় মোদির ভূমিকা ইতিহাসে চিরস্থায়ীভাবে লেখা থাকবে। তাঁর মতে, বিজেপি বা আরএসএস ইতিহাসকে যেভাবেই সাজাতে চাইুক, প্রকৃত সত্য চাপা দেওয়া সম্ভব নয়।

ভুট্টোর এমন বক্তব্যের জবাবে ভারতীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে এবং তাঁর মন্তব্যকে ‘অসভ্য ও অরুচিকর’ হিসেবে আখ্যায়িত করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিলাওয়াল ভুট্টোর বক্তব্যের মাধ্যমে তাঁর রাজনৈতিক হতাশা ফুটে উঠেছে। তারা বলেন, ভুট্টোর উচিত ছিল পাকিস্তানের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে জড়িত গোষ্ঠীগুলোর দিকে আঙুল তোলা, যারা বহু বছর ধরে সন্ত্রাসকে রাষ্ট্রীয় কৌশল হিসেবে ব্যবহার করে চলেছে।

Tags: জাতিসংঘে মোদিকে ‘সস্তা নেতানিয়াহু’ বললেন বিলাওয়াল ভুট্টো
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা
  • যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচন দেওয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম