Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গ্রেফতার এড়াতে মিলাদের ব্যবস্থা করেও শেষ রক্ষা হল না কৃষকলীগ নেতার

Bangla FMbyBangla FM
৬:৪২ am ২৭, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0

আবদুর রহিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলায় ছাত্র আন্দোলনে হামলার পর নিজের গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকেন উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান। গত সোমবার পুলিশের গ্রেপ্তার থেকে বাঁচতে নিজ বাড়িতে হুজুর ডেকে মিলাদও পড়িয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি, অবশেষে তাকে খুঁজে পেয়ে ধরে থানায় নিয়ে গেল পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ছাত্র আন্দোলনে হামলা মামলার এ পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের আগের দিন উপজেলার কেরানীহাটে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলি ছোড়েন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেদিনের গুলিবর্ষণের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এ ঘটনায় মামলা দায়ের করা হলে আসামি করা হয় কৃষক লীগ নেতা মাহফুজুর রহমানকেও। মামলার পর দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। এরমধ্যে গ্রেফতার থেকে বাঁচতে গত সোমবার হুজুর ডেকে মিলাদ পড়িয়ে মঙ্গলবার নিজ বাড়িতে ফেরলে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম