Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাশ্মীরের ঘটনাকে ইসলামপন্থী হামলা বললেন তুলসী, মোদির পাশে থাকার বার্তা

Bangla FMbyBangla FM
৭:১৫ am ২৬, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জন পর্যটকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা দিয়েছেন মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। 

শুক্রবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তুলসী বলেছেন, হিন্দুদের হত্যাকারী ভয়াবহ ইসলামপন্থী সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করছে। খবর এনডিটিভির। 

দিল্লির প্রতি ওয়াশিংটনের পুরো সমর্থন আছে উল্লেখ করে মার্কিন গোয়েন্দাপ্রধান মোদিকে উদ্দেশ করে বলেছেন, জঘন্য এই হামলার জন্য দায়ীদের খুঁজে বের করতে আমরা আপনার সঙ্গে আছি এবং আপনাকে সমর্থন করছি।

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলায় ঘটনায় এর আগে গত বুধবার নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। 

এ ছাড়া কাশ্মীরে হামলার কয়েক ঘণ্টা পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। ট্রাম্প লিখেন, কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে।

এদিকে কাশ্মীরে হামলার পর এর দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। 

ধারণা করা হয়, টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন আছে। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম