Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের ভাইরাল অডিওতে যা শোনা গেল

Bangla FMbyBangla FM
৯:৩৬ am ১৫, মার্চ ২০২৫
in রাজনীতি
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদকঃ

সোশ্যাল মিডিয়ায় ১১ মিনিট ৯ সেকেন্ডের একটি অডিও রেকর্ড ভেসে বেড়াচ্ছে। এতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দলের নেতাকর্মীদের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, দলের প্রধানকে (শেখ হাসিনা) কীভাবে দেশে ফেরানো যায় তার প্রস্তুতি নিন। মনে রাখবেন, যদি এক সঙ্গে হই, কোনো শক্তিই আমাদের দমাতে পারবে না।

গণ-অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া জাহাঙ্গীরের এমন কর্মকাণ্ডের প্রেক্ষিতে এরইমধ্যে সরব হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা।

তারা বলছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। বিদেশে থেকে তারা দেশকে সংকটের দিকে ঠেলে দিতে চাচ্ছে। এজন্যই দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা নেতাদের এসব নির্দেশনা দিচ্ছে। সবার ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের এসব অপকর্ম প্রতিহত করতে হবে।

এদিকে ভাইরাল হওয়া সেই অডিওতে সাবেক গাসিক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, ‘পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দেবে না। আমাদের নেতা (শেখ হাসিনা) তার কাজ তিনি করছেন।

আমাদের যে কাজ, তা আমাদেরই করতে হবে। নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আপনাদের কী করতে হবে, ২৪ ঘণ্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে-আপনরা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন। দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘শকুনেরা দেশ দখল করছে। তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কীভাবে দেশে আনা যায়, সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে।

আমরা ১ লাখ মানুষ যদি এক সঙ্গে হই, কোনো শক্তিই আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে সারাদেশে অবস্থান হয়ে যাবে।’

সবশেষে জাহাঙ্গীর বলেন, ‘শুধু ছাত্রলীগে ৩৬ লাখ নেতা থাকার কথা। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে ১ কোটি ৭২ লাখ নেতা পদে থাকার কথা ছিল। কিন্তু কী কারণে হয়নি আপনারা সবাই জানেন। আমাদের ভুলত্রুটি ছিল, তা-ও সবাই জানি।

আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছি। কিন্তু নিজের ওয়ার্ডের খবর জানি না। নিজের ওয়ার্ডে অন্য কেউ অবস্থান করে দেবে না। নিজ নিজ ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে হবে। তাহলে সারাদেশেই আমাদের অবস্থান হয়ে যাবে।’

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে বলেন, পতিত ফ্যাসিস্টরা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে জড়িত। ঐক্যবদ্ধভাবে তাদের এ চক্রান্ত মোকাবিলা করতে হবে। না হলে তারা আত্মগোপনে থেকে অপরাধমূলক কাজ চালিয়ে যাবে এবং দেশে অরাজকতা সৃষ্টি করবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াতের সঙ্গে জোট করে রাজনৈতিক সতীত্ব হারিয়েছে এনসিপি: রাশেদ খাঁন
  • কুড়িগ্রামে মউশিক-এর সংবাদ সম্মেলন, চাকরি রাজস্বকরণের দাবি
  • আজকের মুদ্রার রেট: ১৯ মে ২০২৬
  • বিইউ রেডিও এক্সিকিউটিভ কমিটি ২০২৫-২৬ ঘোষণা
  • সামগ্রিক মুক্তির প্রশ্ন ও অবিসংবাদিত কিংবদন্তি বিপ্লবী নেতা হো চি মিন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম