Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৫ pm ২৯, এপ্রিল ২০২৬
in Lead News, কৃষি, জাতীয়
A A
0

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষিখাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার প্রযুক্তিনির্ভর ও বাজার সংস্কারমূলক নানা উদ্যোগ নিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে নেত্রকোনা-৫ আসনের বিরোধীদলীয় সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষির আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বাড়াতে উচ্চমূল্যের ও উচ্চফলনশীল ফসলের নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। পাশাপাশি এসব ফসল চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি জানান, উৎপাদন ব্যয় কমিয়ে কৃষকের আয় বাড়াতে সরকার ডাটা-নির্ভর আধুনিক ‘প্রিসিশন এগ্রিকালচার’ চালু করেছে। রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও ন্যানোটেকনোলজির মতো প্রযুক্তি ব্যবহার করে কৃষিকে আরও স্মার্ট, দক্ষ ও টেকসই খাতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বৈশাখের প্রথম দিনে প্রধানমন্ত্রী ১১টি উপজেলায় ‘কৃষক কার্ড’-এর পাইলট কার্যক্রম উদ্বোধন করেছেন। এই কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সেবা দেওয়ার পাশাপাশি ন্যায্যমূল্যে পণ্য বিক্রির সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি আরও জানান, ‘পার্টনার প্রজেক্ট’-এর আওতায় কৃষি উপকরণ, পরামর্শ সেবা, সংগ্রহ কেন্দ্র ও বিপণন সুবিধা দিতে ওয়ান-স্টপ সার্ভিস হাব স্থাপন করা হবে।

এছাড়া ২৫ সদস্যের ‘ফার্মার বিজনেস স্কুল’ গঠন করা হচ্ছে, যেখানে কৃষক, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা সমন্বিতভাবে কাজ করবেন।

মন্ত্রী বলেন, ‘স্মার্ট এগ্রিকালচার মার্কেট’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যা কৃষক, পাইকার, খুচরা বিক্রেতা, উদ্যোক্তা ও ভোক্তাদের সরাসরি সংযুক্ত করবে এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করবে।

তিনি আরও জানান, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে বিএডিসির অধীনে চুক্তিভিত্তিক চাষিদের উৎপাদিত বীজের মূল্য স্থানীয় বাজারদর ও উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হচ্ছে।

Tags: কৃষককৃষিমন্ত্রীসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বন্দি এড়াতে আত্মহত্যা করা সৈন্যদের ‘বীর’ আখ্যা দিলেন কিম
  • রংপুরে গলাকাটা অবস্থায় বৃদ্ধ উদ্ধার
  • রাশিয়া ইরানের পাশে থাকবে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে: পুতিন
  • শ্রমিক শ্রেণির আন্তর্জাতিক সংহতি দিবস ‘পহেলা মে ও এর বিপ্লবী তাৎপর্য প্রসঙ্গে
  • চিকিৎসকের অনুপস্থিতিতে টেকনিশিয়ানের চিকিৎসা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম