Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২০ am ০৪, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীর তালিকা প্রণয়নকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। যাচাই কমিটির এক সদস্যকে অবহিত না করেই তালিকা চূড়ান্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

জিডি সূত্রে জানা যায়, রায়গঞ্জ ইউনিয়নের বাসিন্দা সাইদুর রহমান (৩৬) বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা যাচাই কমিটির সদস্য। তার অভিযোগ, কমিটির সদস্য হওয়া সত্ত্বেও তাকে না জানিয়েই ভাতাভোগীদের তালিকা তৈরি ও দাখিল করা হয়েছে। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ দায়েরের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করেন তিনি।

জিডিতে উল্লেখ করা হয়, রোববার (৩ মে) বিকেল ৩টা ১১ মিনিটে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল মোবাইল ফোনে তাকে কল করে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং একা পেলে মারধর ও প্রাণনাশের হুমকি দেন।

ভুক্তভোগী সাইদুর রহমান বলেন, কমিটির সদস্য হিসেবে তালিকা যাচাই করা আমার দায়িত্ব ছিল। কিন্তু আমাকে পাশ কাটিয়ে তালিকা করা হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোয় আমাকে হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি।

তিনি আরও জানান, ঘটনার সময় তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন এবং আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি কথোপকথনটি শুনেছেন। জিডিতে সাক্ষী হিসেবে পাভেল মিয়া ও আবু বক্কর সিদ্দিক মুকুলের নাম উল্লেখ করা হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন উদ্বোধন
  • নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায়
  • নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি
  • রাজনৈতিক দার্শনিক ও কবি ম্যাকিয়াভেলীর ৫৫৭তম জন্মবার্ষিকী আজ
  • জকসু ক্রীড়া সম্পাদককে থাপ্পড়: নেলী সাময়িক বহিষ্কার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম