উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি:
রক্তদানে সচেতনতা সৃষ্টি ও কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪ এপ্রিল সেবা রক্তদান সোসাইটির উদ্যোগে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর সার্বিক সহযোগিতায়।
অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন সাংবাদিক উৎফল বড়ুয়া। সচেতনতা মূলক বক্তব্য রাখেন স্টেশন রোড ব্যবসায়ী কমিটির সভাপতি মাছুম আহমেদ।
সেবা রক্তদান সোসাইটি প্রতিষ্ঠাতা সাঈদ খান মিলন। দায়িত্বশীল শাহনুর শাহিনুর,আবুল কালাম আজাদ,শাহিন আহমেদ,বিলাল আহমেদ,সাজন তালুকদার, বিপ্লব আহমেদ, ইমরান,আলী হায়দার, ইমন।
সিলেট রক্তের অনুসন্ধান আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মো: তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহাজাহান আহমদ শাহান,সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম খান বাপ্পি, ব্লাড বিষয়ক সম্পাদক আকরামিন আহমেদ,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রিফাত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন বেগম, সহ-যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান,সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সিয়াম।
উপস্থিত বক্তারা আরও বলেন, নিয়মিত রক্তদানে মানুষের জীবন বাঁচে এবং সমাজে মানবিকতার বন্ধন সুদৃঢ় হয়। তরুণ সমাজকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন, জরুরি মুহূর্তে রক্তের অভাবে যেন কোনো প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যাম্পেইনে আগত অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। উপস্থিত স্বেচ্ছাসেবীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং বিত্তবানদের এজাতীয় মানবিক কর্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।।

