Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুন্সীগঞ্জের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ আর নেই

Bangla FMbyBangla FM
১০:২৭ pm ১০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

এম এ আউয়াল আশিক:

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদিখান) আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ (৭৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, বুধবার (১১ মার্চ) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় স্থানীয় সরকার ও জাতীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মহিউদ্দিন আহমেদ। তিনি মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা পাঁচবার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

মুক্তিযুদ্ধের সময় তিনি জেলার সংগঠকদের মধ্যে অন্যতম সক্রিয় ভূমিকা পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। ওই সময় তার বিরুদ্ধে কয়েকটি মামলাও দায়ের করা হয়।

সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tags: মুন্সীগঞ্জসাবেক এমপি মহিউদ্দিন আহমেদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝালকাঠিতে হাসপাতালের গ্যারেজের পাশ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার
  • ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • আম খেলে কি শরীরের তাপমাত্রা বাড়ে? চলুন জেনে নেই
  • দেশের সকল বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ইরানে গণসমাবেশকে ‘জাতীয় ঐক্যের প্রতিফলন’ বলল আইআরজিসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম