পাইকগাছা প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পাইকগাছায় উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় এবং দুদক খুলনার কোর্ট পরিদর্শক অন্তত মজুমদার অন্তু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, তথ্যসেবা কর্মকর্তা তম্বী দাশ ও দিপল বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হাসিবুর রহমান, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত ঘোষ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া ও নবলোকের প্রতিনিধি কাজী ফারহানা আফরোজ।
অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: গোপালপুর গ্রামের নারী উদ্যোক্তা হাবিবা আক্তার রীতি (২২),শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: বাতিখালী গ্রামের সহকারী জজ সুজাতা আমিন (২৯),নির্যাতনের বিভীষিকা পেরিয়ে নতুন জীবন গড়ে তোলা নারী: কমলাপুর গ্রামের নাসরিন খাতুন (৩২),সফল জননী নারী: শ্রীকণ্ঠপুর গ্রামের ফিরোজা খাতুন (৫৫)।

