Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৬ বছর পর শুরু পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবকদের উচ্ছ্বাস

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৮ pm ১৫, এপ্রিল ২০২৬
in শিক্ষা
A A
0

দিনাজপুর প্রতিনিধি :

দীর্ঘ ১৬ বছর পর পুনরায় চালু হয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত বৃত্তি পরীক্ষা।

বুধবার (আজ) সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

দিনাজপুরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে কেন্দ্রে উপস্থিত হন।

দীর্ঘ বিরতির পর এ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পেরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কেন্দ্রগুলোতে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং অভিভাবকদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক ধরনের উৎসবের আমেজ।

নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু থাকলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

অভিভাবক আসাদুজ্জামান সাজু বলেন, “দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে নতুন করে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়েছে। এতে তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে বলে আশা করছি।” তিনি আরও বলেন, এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটি কার্যকর সুযোগ তৈরি হয়েছে, যা শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

দিনাজপুর চেহেলগাজী আনন্দ নিকেতন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সচিব শাকিল আহমেদ জানান, দীর্ঘ বিরতির পর বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষক সমাজও আনন্দিত। আড়াই ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এই পরীক্ষায় শিক্ষার্থীরা শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে অংশগ্রহণ করেছে।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী মেহেদী হাসান বলে, “আমি খুব আনন্দিত। এত বড় পরীক্ষায় অংশ নিতে পেরে ভালো লাগছে। প্রশ্নগুলোও মোটামুটি সহজ ছিল।

আরেক পরীক্ষার্থী তাসনিম জাহান জানায়, আমি অনেকদিন ধরেই প্রস্তুতি নিয়েছি। বৃত্তি পাওয়ার স্বপ্ন আছে। পরীক্ষা দিতে পেরে আত্মবিশ্বাস বেড়েছে।

দিনাজপুর প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম শাজাহান সিদ্দিকী বলেন, দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় ১৫ হাজার ৩২১ জন বৃত্তি পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইবি গ্রীন ফোরামের নতুন সভাপতি ড. মোস্তাফিজুর, সেক্রেটারি ড. ওবায়দুল
  • বিশ্ব গ্রন্থ দিবস: বই পড়ে মানুষ আসলে কী পান!
  •  আখাউড়ায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক
  • রংপুরে এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ, অনুপস্থিত ৫১০ শিক্ষার্থী
  • পুলিশের অভিযানে কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম