Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

Bangla FMbyBangla FM
২:৪০ pm ০৫, এপ্রিল ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপের প্রেক্ষিতে করণীয় ঠিক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি বৈঠক হচ্ছে। তার আগমুহূর্তে সরকারের ইতিবাচক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রসহ ইউরোপে বাংলাদেশের রপ্তানি বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার গেটে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাংলাদেশি পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ নিয়ে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের নির্দেশে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী শনিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা অংশ নেন।

এছাড়া বাণিজ্য বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন। ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান, বাণিজ্য বিশেষজ্ঞ জাহেদী সত্তার, ব্যবসায়ী নাসিম মঞ্জুর, আহসান খান চৌধুরী, তপন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে ব্যবসায়ীরা যে রিকমেন্ডেশন দিয়েছেন তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয়েছে সন্ধ্যা সাতটার পর থেকে।

বৈঠকে অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। আরও অংশ নেবেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানসহ সংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্রের শুল্কারোপের বিষয়ে দেশের অবস্থান তুলে ধরতেই বৈঠক হবে বলে জানিয়েছেন শফিকুল আলম। তিনি বলেন, আমরা কিভাবে কি লিখবো, মার্কিন প্রশাসনকে কি জানাব তা আলোচনা হবে। বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে। এ সরকার খুবই ব্যবসাবান্ধব। আমরা এমন কিছু করবো, যার ফলে বাংলাদেশের যুক্তরাষ্ট্রে যে রপ্তানি আছে তার চেয়েও আরও বাড়বে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে, কমবে না। এ সিদ্ধান্ত আসবেই, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের খুবই ভালো বন্ধু। তারা যেসমস্ত ইস্যূ তুলেছে তার সবগুলো নিয়ে আজকে আলাপ হবে। তরপরে নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের রপ্তানি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশে আরও বাড়বে। কমবে না।

শফিকুল আলম বলেন, ব্যবসায়ীদের মতামতকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ তারাই রপ্তানি করে, সরকার করে না। তাদের প্রস্তাবের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নেওয়া হবে, যেটা খুবই ব্যবসাবান্ধব হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বনজীবী নিহতের ঘটনায় ফরেস্ট অফিসে হামলা, আহত ৫
  • মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
  • এমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে রামগঞ্জে ফসলি জমির মাটি কাটার মহোৎসব
  • ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: নতুন ইতিহাস গড়তে প্রস্তুত ফুটবলের মহাযজ্ঞ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম