Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফ্যামিলি কার্ড ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার: বাণিজ্য মন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৮ pm ১০, মার্চ ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া , সিলেট প্রতিনিধি:

বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ফ্যামিলি কার্ড প্রসঙ্গে বলেন, ‘ফ্যামিলি কার্ড ছিল বিএনপি এবং প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে এই কার্ড বিতরণ শুরু হয়েছে। মানুষের মুখে হাসি ফোটানো ও পরিবারগুলোকে স্বচ্ছল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার উত্তর সূরিয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ইরান–ইসরায়েল যুদ্ধে বাণিজ্যে কিছু প্রভাব পড়বেই। সাগরপথ যদি দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে নৌপথে পরিবহন খরচ বাড়বে। তবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সময় দীর্ঘদিন বিনিয়োগে বন্ধাত্ব ছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না। কর্মসংস্থান না হলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায় এবং দারিদ্র্য বাড়ে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে।’

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড ছিল বিএনপি এবং প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে এই কার্ড বিতরণ শুরু হয়েছে। মানুষের মুখে হাসি ফোটানো ও পরিবারগুলোকে স্বচ্ছল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাধানগর, উত্তর সূরিয়ারপাড় ও আকিলশাহ গ্রামের ৬৯৭ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

ডেপুটি কমিশনার (ডিসি) মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নাছির চৌধুরী, সুনামগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ–১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ এবং সমাজসেবা বিভাগের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার প্রমূখ।

Tags: পাটফ্যামিলি কার্ডবস্ত্রশিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত
  • রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা, যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ভাঙা-গড়ার গল্প নিয়ে আসছে ইয়াশ-ইভানার ‘একসাথে আলাদা’
  • কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
  • শরীয়তপুরে ভেজাল জুস কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম