Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৩ pm ০৬, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

স্টাফ রিপোর্টার:

​ফরিদপুরের সদরপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হুমকি ধামকি ও ৬ লাখ টাকা দাবি করে হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে বুধবার (৬ মে) সকালে সদরপুর থানায় লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী মোছা. খালেদা বেগম (৪৮)।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাষানচর ইউনিয়নের বাছের শিকদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা খালেদা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী মো. কাওসার প্রামানিকের (৫৫) জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। খালেদা বেগমের স্বামী বর্তমানে সৌদি আরবে কর্মরত। এই সুযোগে কাওসার প্রামানিক ও তার লোকজন ওই প্রবাসীর পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে আসছে।

এ বিষয়ে খালেদা বেগম বলেন, তিনি নিজের জমিতে ভবন নির্মাণ শুরু করলে কাওসার প্রামানিক তাতে বাধা প্রদান করেন এবং কাজ পুনরায় শুরু করতে ৬ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এর কিছুদিন পর তাকে হয়রানি করতে কাওসার প্রামানিক একটি মিথ্যা মামলা দায়ের করেন।

​খালেদা বেগম আরো বলেন, “কাওসার প্রামানিক আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন মামলা করেছে। আমি তার কাছ থেকে কোনো টাকা নেইনি। সে প্রভাবশালী হওয়ায় আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা চাই।”

অন্যদিকে, কাওসার প্রামানিক তার দায়ের করা মামলায় দাবি করেছেন যে, বিদেশে পাঠানোর কথা বলে খালেদা বেগম তার কাছ থেকে ৪ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন।

তবে স্থানীয় বাসিন্দা ও খালেদা বেগমের পরিবারের দাবি, খালেদা বেগমকে বিদেশে যাওয়ায় বিষয়ে কাওসার প্রামানিক কোনো টাকা দেননি। আর্থিক সুবিধা নিতেই এই ভিত্তিহীন মামলার আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে সদরপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। একজন তদন্তকারী কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখছেন। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: অপরাধসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া
  • সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি
  • রহস্যজনকভাবে নিখোঁজের তিন দিন পর কক্সবাজারে মিলল স্কুলছাত্র শান
  • সালথায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে স্কুল দপ্তরি আটক: ভিডিও ভাইরাল
  • বান্দরবানে ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন সুপ্রকাশ চাকমা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম