আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর আয়োজনে কক্সবাজার জেলার ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সাথে জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহিদুল আলম, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ক্লাব-একাডেমি প্রতিনিধি, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকরা।
সভায় সরকারের নতুন কুঁড়ি স্পোর্টস এর সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
প্রতিযোগিতায় ১২–১৪ বছর বয়সী (জন্ম তারিখ ০২ মে ২০১২ থেকে ০২ মে ২০১৪ এর মধ্যে) শিশু-কিশোরদের অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হয়েছে। প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, মার্শাল আর্ট (কারাতে, উশু, তায়কোয়ান্দে, জুডো), ব্যাডমিন্টন, দাবা ও সাতার ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে; আগ্রহীদের আগামী ২৭ এপ্রিল ২০২৬* তারিখের মধ্যে notunkurisports.gov.bd লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। জেলার সকল যোগ্য শিশু-কিশোরদের এই সুবর্ণ সুযোগ গ্রহণ করে নিজেদের ক্রীড়া প্রতিভা বিকাশে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে যেকোন প্রয়োজনে জেলা ক্রীড়া অফিসার এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

