Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারি আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৮ pm ২২, মে ২০২৬
in সারাদেশ
A A
0

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ আল-আমিন (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়। আটক আল-আমিন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বালোবাড়ি (হেমনগর) গ্রামের মারফত আলীর ছেলে।

র‍্যাব-১৪ (সিপিসি-১) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্প কমান্ডার মেজর লাবিদের নেতৃত্বে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় আল-আমিনের ভাড়া বাসার খাটের নিচ থেকে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে আটক করে।

স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে আল-আমিনকে ব্যবহার করে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল।

এছাড়াও চিহ্নিত ওই চক্রের বিরুদ্ধে পিংনা এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি নদী ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন, গরু চোরাচালান, চাঁদাবাজি ও সালিশ-বাণিজ্যের অভিযোগ রয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, র‍্যাব মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

Tags: অপরাধসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পীরগাছায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষক গ্রেপ্তার
  • আফগানিস্তানে বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান
  • ব্রাহ্মণপাড়ায় ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • মায়ের চেয়ে মেয়ে ১০ মাসের বড়!
  • বিসিবি নির্বাচনের মনোনয়ন শেষ, প্রার্থী তালিকা আসছে কাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম