Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পটুয়াখালীর বাউফলে মন্দির পরিদর্শন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৭ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও মাটি ও মানুষের সেবক হিসেবে পরিচিত ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবুপুরা হিন্দু মন্দির পরিদর্শন করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে এই শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে ড. মাসুদ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের কথা ধৈর্য সহকারে শোনেন এবং তাঁদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ধর্ম যার যার, দেশ সবার। আমরা একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাউফল গড়তে চাই। সেই লক্ষ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবার মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।” তিনি মন্দির এলাকার জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল ধর্মীয় উৎসব যেন উৎসবমুখর ও নির্বিঘ্নে পালিত হয়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

পাশাপাশি ড. মাসুদ মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “বাউফলকে একটি আদর্শ ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।”

পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্দির পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags: ড. শফিকুল ইসলাম মাসুদবাংলাদেশ জামায়াতে ইসলামীরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাকিস্তানে পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত
  • ঢাবিতে মেয়েদের নিরাপত্তা সংকট
  • পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন, জামায়াত আমির
  • জুনিয়র বৃত্তি ফল প্রকাশ
  • ফিতরার হার নির্ধারণ: সর্বোচ্চ ২৮০৫ টাকা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম