Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ত্রিভুজ প্রেমের বলি চিকিৎসক আমিরুল

Bangla FMbyBangla FM
৩:০৪ pm ০৩, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, অপরাধ
A A
0
জেলা প্রতিনিধি,নাটোর:
নাটোরে আলোচিত চিকিৎসক ও জনসেবা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. এএইচএম আমিরুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ।
এ ঘটনায় তার ব্যক্তিগত সহকারী আসাদুল মিয়া আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ত্রিভুজ প্রেমের জটিলতা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের মাদ্রাসামোড় এলাকায় জনসেবা ক্লিনিকের সামনে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, ঘটনার পর থেকেই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা বিশ্লেষণের মাধ্যমে তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন সংস্থার সহযোগিতায় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পর, ডা. আমিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী আসাদুল মিয়াকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়।
আসাদ বগুড়ার ধুনট উপজেলার ইলিয়াস আকন্দের ছেলে। ২০২৪ সালে এইচএসসি পাস করার পর তিনি টিএমএসএস মেডিকেলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি শুরু করেন।
পরে নাটোরে এসে জনসেবা ক্লিনিকে ডা. আমিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে তিন বছর কর্মরত ছিলেন।
কর্মকালীন সময়ে হাসপাতালের এক নারী স্টাফের সঙ্গে আসাদ ও ডা. আমিরুল ইসলামের ত্রিভুজ প্রেমের সম্পর্ক তৈরি হয়। এ নিয়ে তিন জনের মধ্যে টানাপোড়েন শুরু হয়।
এই দ্বন্দ্বের জেরে গত ২৫ আগস্ট ডা. আমিরুল ইসলাম ওই নারী স্টাফ ও আসাদকে ক্লিনিকের একটি কক্ষে ডেকে মারধর করেন। একই সঙ্গে আসাদকে চাকরি থেকে বরখাস্ত করেন। অপমানিত ও ক্ষুব্ধ হয়ে আসাদ বগুড়ায় ফিরে যান এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী, তিনি ১ হাজার ৩০০ টাকায় একটি বোরকা ও দুটি ধারালো ছুরি কিনে নাটোরে ফিরে আসেন। ৩১ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে বোরকা পরে হাসপাতালের তৃতীয় তলায় ডা. আমিরুল ইসলামের কক্ষের সামনে অবস্থান নেন।
কক্ষে ডাক্তার উপস্থিত থাকায় তিনি সিঁড়িতে লুকিয়ে থাকেন এবং পরে সুযোগ বুঝে কক্ষে ঢুকে খাটের নিচে আত্মগোপন করেন।
রাত ১টার দিকে ডা. আমিরুল ইসলাম প্রতিদিনের মতো ঘুমের ওষুধসহ অন্যান্য ওষুধ সেবন করে ঘুমিয়ে পড়েন। এরপর ভোর ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় তার ওপর ঝাঁপিয়ে পড়ে ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেন আসাদ।
ভোর সোয়া ৬টার দিকে ক্লিনিক থেকে বের হয়ে যাওয়ার সময় সিংড়ার আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় নদীতে বোরকাটি এবং নন্দীগ্রাম এলাকায় দুটি ছুরি ফেলে দেন।
পুলিশ পরবর্তীতে অভিযান চালিয়ে আসাদকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আসাদ দীর্ঘদিন ডা. আমিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করায় তার চলাফেরা, রুটিন এবং অভ্যাস সম্পর্কে বিস্তারিত জানতেন।
নারী স্টাফের সঙ্গে সম্পর্ক নিয়ে তৈরি হওয়া ব্যক্তিগত দ্বন্দ্ব ও ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আসাদ আদালতে স্বীকারোক্তি দিতেও রাজি হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় জনসেবা ক্লিনিকের নিজ কক্ষ থেকে ডা. এএইচএম আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত চিকিৎসকের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে ৪২ বোতল মদসহ ‘বাসু’ গ্রেফতার
  • মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বিশ্বকাপের আগে মেসির রুদ্ররূপ, জোড়া গোল করে বিশ্বকে দিলেন কড়া বার্তা
  • ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর
  • পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম