Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাপলা চত্বরের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৯ pm ০৫, মে ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার এলাকায় সংঘটিত সহিংস দমন-পীড়ন ও প্রাণহানির ঘটনার নিরপেক্ষ তদন্ত, বিচার এবং নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৫ মে) দুপুর ১টায় শহিদ মিনার প্রাঙ্গণে ‘কওমি স্টুডেন্টস নেটওয়ার্ক, চবি’ এই কর্মসূচির আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, চাকসুর প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।

সংগঠনের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনটি শুরু হয় আরবি বিভাগের শিক্ষার্থী তক্বী উল্লাহ উসমানির কোরআন তিলাওয়াতের মাধ্যমে।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তব্য দেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শহিদুল হক, দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, ছাত্র মজলিস চবি শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি, ইশা ছাত্র আন্দোলনের সহসভাপতি রাকিব এবং ‘ভয়েস অব স্টুডেন্ট’-এর সভাপতি আশিকসহ অন্যরা।

সমাবেশ থেকে সরকারের কাছে ৯ দফা দাবি তুলে ধরা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন লিখিত দাবিগুলো উপস্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঘটনার নিরপেক্ষ তদন্তে স্বাধীন কমিশন গঠন, আন্তর্জাতিক পর্যবেক্ষক সম্পৃক্ত করা, দায়ীদের বিচারের আওতায় আনা, নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও সহায়তা দেওয়া, নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, সংশ্লিষ্ট মামলা প্রত্যাহার, তথ্য-প্রমাণ সংরক্ষণ ও প্রকাশ এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ নারী গ্রেফতার
  • তারকার সঙ্গে সাধারণের জয়, নির্বাচনে আলোচনায় চালকের ছেলে
  • দিনাজপুরের বিরলে চাঁদার দাবিতে হামলা, ৮ জনের নামে মামলা
  • সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় নির্ভুল তালিকা তৈরির নির্দেশ
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থাকছেন মমতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম