Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফেইক আইডি থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

Tanazzina TaniabyTanazzina Tania
৪:০৪ pm ২১, নভেম্বর ২০২৫
in Semi Lead News, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজনীতি
A A
0

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি):

সোশ্যাল মিডিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরীর নামে ফেইক আইডি খুলে আমীর খসরুর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চট্টগ্রামের আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা একটি চক্র ভুয়া ফেসবুক গ্রুপ ও আইডির মাধ্যমে দলের কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের ভাবমূর্তি নষ্ট করতে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। জিডিতে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ড সুস্পষ্টভাবে উসকানিমূলক এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ সৃষ্টি করছে। এতে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

ফেসবুকের ‘বিএনপি মিডিয়া সেল’ গ্রুপে ইউজারসিফ সিজান নামের একটি ফেক আইডি গত ১৪ নভেম্বর একটি পোস্ট দেন। সেখানে দাবি করা হয়—আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে ‘একচ্ছত্র আধিপত্য’ প্রতিষ্ঠার জন্য ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের বাদ দিয়ে নিজস্ব তালিকা চূড়ান্ত করছেন। পোস্টে ২১২ জন নানামুখী মন্তব্য করেন, যার অধিকাংশ দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে বলে অভিযোগ।

উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন বলেন, আমরা মনে করছি এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার। ভুয়া আইডি ও গ্রুপ ব্যবহার করে নেতাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তাই বিষয়টি আনুষ্ঠানিকভাবে থানায় জানানো হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tags: আমীর খসরু মাহমুদ চৌধুরীতারেক রহমানবিএনপিমির্জা ফখরুলরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
  • ঝালকা‌ঠির নলছিটিতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • চু্য়াডাঙ্গায় বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড়
  • ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় : ভাষাবিজ্ঞান, সংস্কৃতি ও বাঙালির জ্ঞান-ঐতিহ্যের এক মহীরুহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম