Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে শিশুশ্রমের বিরুদ্ধে জোরাল কণ্ঠ

Bangla FMbyBangla FM
৩:২৩ pm ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মৌলভীবাজার প্রতিনিধি:
“স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি”—এই অঙ্গীকারকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হলো বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫। জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (মৌলভীবাজার) এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৯ জুন) আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।

সকাল ১১টায় শহরের ভানুগাছ রোডে অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় পরিণত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-মহাপরিদর্শক তপন বিকাশ তঞ্চঙ্গ্যা, সঞ্চালনায় ছিলেন সহকারী মহাপরিদর্শক (সাধারণ) পপি রানী দে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম আদালত সিলেট-এর চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানবীর হোসেন ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

  • ফিনলে টি কোম্পানির জেনারেল ম্যানেজার জি.এম. শিবলী
  • ইস্পাহানী জেরিন চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা চৌধুরী
  • বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম
  • হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি কুটি মিয়া
  • আইডিয়া এনজিও’র ‘আলোয় আলো’ প্রকল্পের নেছার আহমেদ
  • কাজী ফার্মস-এর এক্সিকিউটিভ অফিসার শফিকুল আলম
  • ন্যাশনাল টি কোম্পানির মাধবপুর চা বাগানের ব্যবস্থাপক দিপন কুমার সিনহা প্রমুখ।

বক্তারা বলেন,
“শিশুদের শৈশব যেন হয় বই-খাতা আর খেলাধুলায়, কোনোভাবেই যেন তা বন্দী না হয় কলকারখানার অন্ধকারে। শিশুশ্রম নির্মূলে প্রয়োজন সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ এবং ব্যাপক জনসচেতনতা।”

তারা আরও বলেন, “একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে শিশুশ্রম নির্মূলকে অগ্রাধিকার দিতে হবে। শুধু আইন প্রণয়ন নয়, বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

এই দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিশুবান্ধব ও নিরাপদ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফুলবাড়ীতে পুলিশের অভিযানে গাঁজা ও নগদ টাকা উদ্ধার
  • দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলার
  • আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী
  • শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম