Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজার কারাগার ও শিশু পরিবারে ডিসি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৮ pm ২৯, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলা কারাগার ও জেলা শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেলা কারাগার পরিদর্শনকালে তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা,নারী ও পুরুষ বন্দিদের আবাসন ব্যবস্থা,রান্নাঘর,খাদ্য সংরক্ষণাগার এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় ঈদ উপলক্ষে বন্দিদের জন্য প্রস্তুত উন্নতমানের খাবার পরিবেশনের সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং খাবারের গুণগত মান ও পরিবেশন ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারে আগত দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের জন্য রাখা আপ্যায়ন ব্যবস্থাও পরিদর্শন করেন। এছাড়া মহিলা কয়েদিদের সঙ্গে থাকা শিশুদের জন্য ঈদ উপলক্ষে কেনা নতুন পোশাক সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় তিনি বন্দিদের আবাসন,স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং মানবিক ও দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনে জেল সুপারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জেলা প্রশাসক জেলা শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেন। সেখানে অবস্থানরত শিশুদের খোঁজখবর নেন এবং তাদের খাদ্য, আবাসন ও সার্বিক কল্যাণ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মাঝে সমভাবে পৌঁছে যায়, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কারাগারে থাকা বন্দি কিংবা শিশু পরিবারে থাকা শিশুরাও রাষ্ট্রের নাগরিক। তাদের মানবিক মর্যাদা, নিরাপদ পরিবেশ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি কারাগার ও শিশু পরিবারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Tags: মৌলভীবাজার কারাগারশিশু পরিবারে ডিসি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
  • ঝালকা‌ঠির নলছিটিতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • চু্য়াডাঙ্গায় বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড়
  • ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় : ভাষাবিজ্ঞান, সংস্কৃতি ও বাঙালির জ্ঞান-ঐতিহ্যের এক মহীরুহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম