Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৮ pm ১৩, মে ২০২৬
in কৃষি
A A
0

ফরিদপুরের সালথায় পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সালথার আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প” এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে মোট ৬০ জন পাট চাষী অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন উপসচিব (আইন-১ অধিশাখা) এ. কে. এম. বজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, বিজেআরআই আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ওমর আলী এবং জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমীন।

বক্তারা বলেন, পাট এখন শুধু দড়ি, চট বা বস্তা তৈরির উপকরণ নয়; বরং বর্তমানে প্রায় ২৮১ ধরনের বহুমুখী পাটপণ্য উৎপাদিত হচ্ছে। আসবাবপত্র থেকে শুরু করে উন্নত মানের পোশাক, এমনকি গাড়ির বডি ও বিভিন্ন শিল্পপণ্য তৈরিতেও পাট ব্যবহার হচ্ছে।

তারা আরও বলেন, পাট ও পাটবীজ চাষে আগ্রহ বাড়াতে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চাষীদের বিনামূল্যে বীজ, সার, বালাইনাশক ও কৃষি যন্ত্রপাতি সরবরাহসহ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত চাষীদের মাঝে পাটজাত ব্যাগ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

 

Tags: #উন্নয়ন#চাষীপ্রশিক্ষণ#পাটচাষকৃষিফরিদপুরসালথা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামগঞ্জে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু
  • লালমনিরহাটে স্বামী-স্ত্রী একে ওপরের গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
  • কুড়িগ্রামে উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু
  • সৈয়দপুরে দেহ ব্যবসার অভিযোগে জনতার হাতে ২ নারীসহ ৩ জন আটক
  • মুলায়ম সিং যাদভের ছোট ছেলের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম