Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২১ pm ১৪, এপ্রিল ২০২৬
in জাতীয়
A A
0

অপরিশোধিত তেলের ঘাটতির কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শেষবারের মতো পরিশোধন কার্যক্রম চালানো হয়। এর আগে পাইপলাইন ও ট্যাংকে জমে থাকা সীমিত পরিমাণ অপরিশোধিত তেল ব্যবহার করে কার্যক্রম চালানো হয়েছিল।

ইআরএল সাধারণত দৈনিক প্রায় ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে থাকে। তবে সরবরাহ সংকটের কারণে গত মাসে উৎপাদন কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টনে নামানো হয়। বর্তমানে ব্যবহারযোগ্য তেলের মজুত প্রায় শেষ পর্যায়ে পৌঁছায় কার্যক্রম বন্ধ করতে হয়েছে।

কর্মকর্তারা জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত পরিশোধিত মজুত রয়েছে, তাই সরবরাহ ব্যবস্থায় বড় কোনো প্রভাব পড়বে না বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, প্রতি বছর দেশে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়, যার একটি অংশ ইআরএলে পরিশোধন করা হয়।

তবে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি ও সরবরাহ জটিলতার কারণে প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হয়েছে। আগামী মে মাসে নতুন চালান আসার পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।

Tags: ঘোষণাতেলদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সারিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
  • মতলব দক্ষিণে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
  • বরিশালে ব্যতিক্রমী বর্ষবরণ: গুঠিয়ায় ভেদাভেদহীন সম্প্রীতির মিলনমেলা
  • মালেশিয়ার শ্রমবাজারের দরজা খোলে গেছে – বিমান প্রতিমন্ত্রী
  • সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম