Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীপুরে পথচারীদের মুখে হাসি ফোটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর ‘মিঞা ভাই’

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৪ pm ১০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরের কন্টেন্ট ক্রিয়েটর তানজিম আহমেদ সোহান, যিনি সামাজিক মাধ্যমে ‘মিঞা ভাই’ নামে পরিচিত, মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রচলিত কথায় বলা হয়, “যার মন আছে তার ধন নেই, আর যার ধন আছে তার মন নেই।” তবে মিঞা ভাই এই ধারণা ভেঙে দেখিয়েছেন যে আন্তরিক মন থাকলেই মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

তানজিম আহমেদ সোহান বলেন, মানুষের পাশে দাঁড়াতে প্রচুর টাকার প্রয়োজন নেই; প্রয়োজন শুধু আন্তরিক ইচ্ছা। সেই মানবিক মন থেকেই তিনি ২০২৬ সালের রমজান মাস জুড়ে অসহায়, দরিদ্র ও পথচারীদের জন্য প্রতিদিন ইফতার আয়োজন করছেন। এই উদ্যোগের পুরো ব্যয় নিজ অর্থায়নে বহন করছেন তিনি, সঙ্গে তার কিছু শুভাকাঙ্ক্ষীর সহযোগিতাও রয়েছে। প্রতিদিন তার টিমের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে প্রায় ৪০-৫০ জন অসহায় মানুষ এই ইফতারে অংশগ্রহণ করছেন। মিঞা ভাই বলেন, “মহান সৃষ্টিকর্তা যতদিন সামর্থ্য দেবেন, ততদিন আমি মানুষের পাশে থাকার চেষ্টা চালাব। মানুষের মুখে হাসি দেখতে পাওয়াই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি সমাজের অন্যান্য সামর্থ্যবান মানুষদেরও আহ্বান জানিয়েছেন, যেন তারা নিজের মতো করে অসহায়দের পাশে দাঁড়িয়ে এ ধরনের কল্যাণমূলক কাজের অংশ হন। মিঞা ভাই আশাবাদী, তার এই উদ্যোগ প্রতিটি রমজান মাসে ধারাবাহিকভাবে চলবে এবং সমাজে মানবিকতার উদাহরণ স্থাপন করবে।

Tags: মানবিক সহায়তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা, যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ভাঙা-গড়ার গল্প নিয়ে আসছে ইয়াশ-ইভানার ‘একসাথে আলাদা’
  • কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
  • শরীয়তপুরে ভেজাল জুস কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ
  • উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম