Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজদিখানের ইছাপুরায় নির্মাণসামগ্রী ফেলে সড়ক দখল

চরম ভোগান্তিতে জনসাধারণ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৩ pm ০৩, জুন ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0

এম এ আউয়াল আশিক, মুন্সীগঞ্জ :

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তায় নির্মাণসামগ্রী ফেলে সড়কের একটি বড় অংশ দখল করে রাখার অভিযোগ উঠেছে। এতে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুরা চৌরাস্তা সংলগ্ন নির্মাণাধীন এনএইচ টাওয়ারের কাজে ব্যবহৃত বালু, ইট ও অন্যান্য নির্মাণসামগ্রী দীর্ঘদিন ধরে সড়কের ওপর স্তূপ করে রাখা হয়েছে। ফলে সড়ক সংকুচিত হয়ে নিয়মিত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের একটি অংশ নির্মাণসামগ্রী দিয়ে দখল হয়ে থাকায় পথচারীদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং জরুরি সেবার যানবাহন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ইছাপুরা চৌরাস্তা গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

পরিবহন চালকরাও জানান, সড়কে বালু ও ইট ছড়িয়ে থাকায় যানবাহন নিয়ন্ত্রণে রাখতে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে এনএইচ টাওয়ারের মালিক নজরুল ইসলাম ঢালী বলেন, ঈদের আগে কাজ শুরু করার পরিকল্পনা থাকলেও কারিগর সংকটে কাজ পিছিয়েছে, আগামী শনিবার থেকে পুনরায় কাজ শুরু করা হবে।

অন্যদিকে অভিযোগের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tags: এনএইচ টাওয়ারমুন্সীগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত
  • সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • বেনাপোল সীমান্তে ৩ দিন পর পুশইনকৃতদের সরিয়ে নিল বিএসএফ
  • ভ্যাপসা গরমে হাঁসফাঁস মৌলভীবাজার, বৃষ্টির অপেক্ষা
  • শেরপুর নালিতাবাড়ীতে পুলিশের বাসায় পুলিশের তালা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম