Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ব্রাজিল ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩১ pm ১৩, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জানাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছেন ব্রাজিল সমর্থকরা। শুক্রবার (১২ জুন) বিকেলে অনুষ্ঠিত এ মিছিলে অংশ নেন বিভিন্ন বয়স ও পেশার শতাধিক ফুটবলপ্রেমী।

প্রিয় দলের হলুদ-সবুজ জার্সি গায়ে ও হাতে ব্রাজিলের পতাকা নিয়ে ‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখর করে তোলেন শহরের প্রধান সড়কগুলো। পৌর শহরের শান্তিবাগ আবাসিক এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শাপলাবাগ, সিন্দুরখান সড়ক,জালালিয়া সড়ক,ভানুগাছ সড়ক,গুহ রোড,কলেজ রোড,মৌলভীবাজার রোড,মিশন রোড,হবিগঞ্জ রোড চৌমুহনা চত্বর এবং স্টেশন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেওয়া তরুণ-যুবকেরা মোটরসাইকেল,জিপ ও ঘোড়ার গাড়ি নিয়ে শহরজুড়ে শোভাযাত্রা করেন। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষেরও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

সমর্থকদের কয়েকজন জানান,মিছিল চলাকালে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং শুরু হয় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। তবে প্রতিকূল আবহাওয়া তাদের উচ্ছ্বাসে কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং বৃষ্টিতে ভিজেই তারা প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।

তাদের ভাষ্য,ফুটবল শুধু একটি খেলা নয়,এটি তাদের আবেগ ও ভালোবাসার অংশ। তাই বৈরী আবহাওয়াও তাদের আনন্দ-উচ্ছ্বাসকে থামিয়ে রাখতে পারেনি।

স্থানীয় গণমাধ্যমকর্মী এম এ রাকিব বলেন, দীর্ঘদিন পর শ্রীমঙ্গলে এমন প্রাণবন্ত ও উৎসবমুখর আয়োজন দেখা গেছে। বৃষ্টির মধ্যেও সমর্থকদের উচ্ছ্বাস শহরবাসীর দৃষ্টি কেড়েছে।

মিছিলে অংশ নেওয়া কয়েকজন সমর্থক বলেন, বিশ্বকাপ ফুটবলের অন্যতম আকর্ষণ ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা। তাদের বিশ্বাস,সমর্থকদের এই বিপুল উৎসাহ-উদ্দীপনাই প্রমাণ করে আসন্ন বিশ্বকাপে ব্রাজিলই শিরোপা জয়ের অন্যতম দাবিদার।

বৃষ্টি উপেক্ষা করে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের এই ব্যতিক্রমী আয়োজন শ্রীমঙ্গলের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকের কাছেই এটি স্মরণীয় হয়ে থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আর্জেন্টিনার পরের ম্যাচ কবে?
  • বিশ্বকাপে হ্যাটট্রিকের রাতে ব্যক্তিগত কষ্ট নিয়ে আবেগঘন মেসি
  • শিশু আয়াত হত্যা মামলা: আসামি আবীরের মৃ/ত্যু/দণ্ড
  • সিলেটে সড়কে পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা
  • সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার গাছের চারা দিল এ্যাডমিকি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম