Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

থাইল্যান্ডের বৌদ্ধ প্যাগোডায় ঐতিহাসিক মহাসমাবেশে চিন্ময় বড়ুয়া রিন্টুর অংশগ্রহণ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০১ pm ২৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি:

থাইল্যান্ডের ধম্মকায়া ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ প্যাগোডা ধম্মকায়া প্যাগোডায় এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক মহা সংঘদান অনুষ্ঠিত হয়েছে। ১০ লক্ষ বুদ্ধ প্রতিবিম্বে সজ্জিত এই প্যাগোডায় আয়োজিত এই মহতী কর্মসূচি ছিল বিশ্বখ্যাত বৌদ্ধ ভিক্ষু লুম্পো ধম্মচায়োর ৮২তম জন্মদিন এবং বিশ্ব ধরিত্রী দিবস ২২ এপ্রিল ২০২৬ উপলক্ষে।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার বৌদ্ধ বিহারের অধ্যক্ষসহ মোট ৫১,০০০ বৌদ্ধ ভিক্ষু সংঘ অংশগ্রহণ করেন। এতে আনুমানিক পাঁচ লক্ষাধিক বৌদ্ধ ধর্মাবলম্বীর উপস্থিতি এই মহা সংঘদানকে এক অভূতপূর্ব বৈশ্বিক ধর্মীয় সমাবেশে পরিণত করে।

বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের জাতীয় কমিটির চেয়ারম্যান এবং দি ওয়ার্ল্ড এ্যালায়েন্স অব বুড্ডিষ্ট (WAB)-এর ভাইস প্রেসিডেন্ট চিন্ময় বড়ুয়া রিন্টু এই মহা সংঘদানে অংশগ্রহণ করেন। একই সফরে তিনি WAB-এর কার্যনির্বাহী পরিষদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণী সভাতেও অংশ নেন।

এই আন্তর্জাতিক ধর্মীয় আয়োজন বৌদ্ধ ঐক্য, মানবকল্যাণ ও বিশ্বশান্তির বার্তা বহন করে। একই সাথে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ধরিত্রী দিবসের তাৎপর্যও তুলে ধরা হয় অনুষ্ঠানে।

Tags: থাইল্যান্ডের ধম্মকায়া ফাউন্ডেশনবৌদ্ধ প্যাগোডা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ন্যাটোকে নেতৃত্ব দিতে চায় জার্মানি: ২০৩৯ সালের মধ্যে ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর ঘোষণা
  • উৎসবমুখর পরিবেশে মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • ৪০ ঘণ্টায় সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট
  • লা লিগা বেটিসের সাথে ড্র করে শিরোপা স্বপ্নে বড় ধাক্কা রিয়ালের
  • ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনে মতবিনিময় সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম