Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তা: আটক টিকটকার ‘হিরো নানা’

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৩ pm ২২, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো. এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহারে এক চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে আব্দুল মাবুদ ওরফে ‘হিরো নানা’ নামে এক টিকটকারকে আটক করেছে টুরিস্ট পুলিশ।

সোমবার (২২ জুন) দুপুরে জয়পুরহাট জেলার চণ্ডীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয়ভাবে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত এবং সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বিভিন্ন ভিডিও প্রকাশ করে থাকেন।

টুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে এক চীনা পর্যটক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসেন। এ সময় আব্দুল মাবুদ পর্যটকের অনুমতি ছাড়াই তার ভিডিও ধারণ করেন এবং বিভিন্ন মন্তব্য করে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিদেশি ওই পর্যটকের সঙ্গে কথা বলার সময় আব্দুল মাবুদ একাধিক আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয় এবং পর্যটকদের প্রতি এমন আচরণের নিন্দা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পাহাড়পুর টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মেসবাহুল হক বলেন, “ভিডিওটি নজরে আসার পরপরই আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করি। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল মাবুদকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বদলগাছী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “পাহাড়পুর বৌদ্ধবিহার দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক এখানে ভ্রমণে আসেন। বিদেশি পর্যটকদের সঙ্গে কেউ অসৌজন্যমূলক বা হেনস্তামূলক আচরণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং UNESCO ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা। প্রতিবছর দেশি-বিদেশি বিপুল সংখ্যক পর্যটক এ স্থান পরিদর্শনে আসেন। তাই পর্যটকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রংপুরের বদরগঞ্জ থানা পুলিশের বিশেষ মহড়া
  • সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
  • কুড়িগ্রামে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • ভাইরাল ভিডিওর পর পাগয্যাছড়ি স্কুলে নতুন প্রশ্ন: নিয়মমাফিক চলছে কি পাঠদান?
  • কুলাউড়ায় আইনশৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম