Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্টের সাক্ষাৎ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৫ am ২৬, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বৈঠকে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উন্নয়ন প্রকল্পে সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রেও দুই দেশ একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

চীন সফর শেষে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এ সফরে তার সঙ্গে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে। প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী গত ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে তার প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করেন। এরপর বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিতে চীনের দালিয়ানে যান। সেখানকার কর্মসূচি শেষে গত বুধবার তিনি বেইজিংয়ে পৌঁছান।

সফরের শেষ দিনে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

Tags: চীনপ্রধানমন্ত্রীপ্রেসিডেন্ট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
  • গাইবান্ধায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসা না দেওয়ার অভিযোগ
  • তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
  • বিশ্বকাপে শেষ ৩২-এর লড়াই:যুক্তরাষ্ট্রের সামনে বড় চ্যালেঞ্জ
  • হরমুজ প্রণালিতে হামলার প্রভাবে আবার বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম