Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার শাকিব খান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৩ pm ২২, মে ২০২৬
in বিনোদন
A A
0

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এই নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন।

এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। তিনি অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শাকিব খান লিখেছেন, “একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা সবার। শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। এই মুহূর্তে দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে একটি স্পষ্ট বার্তা দেবে।”

ঢালিউডের এই শীর্ষ নায়ক বিচার প্রক্রিয়ার বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরও উল্লেখ করেন, এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্বিত হওয়া মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণাকে আরও দীর্ঘায়িত করা। তাই এখন সময় এসেছে আইনের কঠোর প্রয়োগের, যাতে আর কোনো শিশুকে এভাবে নির্মমতার শিকার হতে না হয় এবং আর কোনো সন্তানের পিতাকে আক্ষেপ করে বলতে না হয় যে, ‘আমরা বিচার চাই না, এ দেশে বিচার নাই’।

এদিকে, সাত বছর বয়সী শিশু রামিসাকে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে।

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে নিহত রামিসার বাসায় গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে আগামী রোববারের মধ্যে এই চাঞ্চল্যকর মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Tags: অপরাধবিনোদনবিশেষ নিউজশাকিব খান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহের শঙ্কা
  • শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার শাকিব খান
  • শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • শিশু রামিসা হত্যা: আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী
  • রামিসার হ/ত্যা/কারীকে উন্মুক্ত মঞ্চে মানুষের সামনে ফাঁ*সি দেখতে চাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম