Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনাপোলে সিএন্ডএফ স্টাফ নির্বাচন আজ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৭ pm ১৩, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
বেনাপোর দেশের বৃহত্তম স্থলবন্দর আজ বুধবার (১৩ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন’-এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বন্দরনগরীজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি টানটান উত্তেজনা। প্রচারণার শেষ মুহূর্তে কর্মী-সমর্থকদের দৌড়ঝাঁপ ও ভোটারদের হিসাব-নিকাশে জমে উঠে পুরো নির্বাচনি ময়দান।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি শক্তিশালী প্যানেলের মধ্যে।
একদিকে রয়েছে  ‘সবুর-সাজেদুর ঐক্য পরিষদ’ থেকে সভাপতি পদে লড়ছেন মো. আব্দুস সবুর শেখ (ছাতা প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. সাজেদুর রহমান (মই প্রতীক)।
অন্যদিকে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’। এই প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আমিরুল ইসলাম (চেয়ার প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. বদরুজ্জামান বনি (তরবারি প্রতীক)।
উভয় প্যানেলের প্রার্থীরা সদস্যদের অধিকার রক্ষা, বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনা এবং পেশাগত মর্যাদা বৃদ্ধির নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণা চালিয়েছেন। ভোটারদের মধ্যেও চলছে ব্যাপক আলোচনা—কে হচ্ছেন আগামী দিনের নেতৃত্বের কাণ্ডারি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ২ হাজার ১০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। স্টাফ এসোসিয়েশনের নিজস্ব ভবনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে । নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মাদ আলী।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সিসিটিভি নজরদারি ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে সিএন্ডএফ স্টাফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই সংগঠনের নেতৃত্ব নির্বাচনকে ঘিরে বন্দরের ব্যবসায়িক ও প্রশাসনিক অঙ্গনেও বাড়তি আগ্রহ দেখা দিয়েছে। এখন সবার দৃষ্টি সুষ্ঠ ভোটগ্রহণ ও ফলাফলের দিকে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লালমনিরহাটে স্বামী-স্ত্রী একে ওপরের গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
  • কুড়িগ্রামে উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু
  • সৈয়দপুরে দেহ ব্যবসার অভিযোগে জনতার হাতে ২ নারীসহ ৩ জন আটক
  • মুলায়ম সিং যাদভের ছোট ছেলের মৃত্যু
  • উজিরপুরে কুরবানির হাটকে সামনে রেখে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম