Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুর সদরে চিঠি দিয়ে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ীরা

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৮ pm ১৮, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

ক্রাইম রিপোর্টার:

রংপুর সদর উপজেলায় পাঁচ সদস্যের একটি চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে চিঠি প্রদান করে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, অভিযুক্তরা নিজেদের সাংবাদিক ও প্রেস ক্লাবের দায়িত্বশীল পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট এবং ব্যক্তিগত অফিসে গিয়ে চিটি দিয়ে টাকা দাবি করছে অন্যথায় সংবাদপ্রকাশের হুমকি প্রদান করেন এই নিয়ে অনেকে সম্মানহানির আশঙ্কায় বিষয়টি প্রকাশ না করলেও কয়েকজন ব্যবসায়ী মৌখিকভাবে অভিযোগ করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত চক্রটি বিভিন্ন প্রতিষ্ঠানে প্যাড ও সিলযুক্ত চিঠি প্রদান করে। চিঠিতে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ কিংবা প্রশাসনিক ঝামেলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কয়েকজন সচেতন নাগরিক বলেন, প্রকৃত সাংবাদিকরা কখনো চাঁদাবাজি কিংবা ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত থাকতে পারেন না। সাংবাদিকতার মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করতে একটি অসাধু চক্র এসব কর্মকাণ্ড চালাচ্ছে। দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সাংবাদিক মহলের দাবি, সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ যেন অপকর্ম করতে না পারে সেজন্য প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠনগুলোকেও কঠোর নজরদারি বাড়াতে হবে।

Tags: দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরাইলে সড়কের পাশে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার
  • পবিপ্রবি ভিসির বিদায় ঘণ্টা: শেষ মুহূর্তে ১০৪ জনকে অবৈধ নিয়োগের তোড়জোড়
  • বেনাপোল কাস্টমস কমিশনারের সঙ্গে জামায়াত নেতার বৈঠক
  • নরসিংদীতে জেলী মেশানো চিংড়ি জব্দ, আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা
  • ববি উপাচার্যকে মেহেন্দিগঞ্জ দাক্ষিণাঞ্চল কল্যাণ সমিতি ও শ্রীপুর স্কুলের শুভেচ্ছা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম