Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাঁচবিবিতে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৯ pm ০৪, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ, সারাদেশ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একই রাতে জানালার গ্রিল কেটে দুটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা স্বর্ণ ও রুপার গহনা, নগদ টাকা, কাঁসার বাসনপত্রসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

জানা যায়, সোমবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এর নন্দীগ্রাম হিন্দুপাড়া গ্রামে মৃত কৈলাশ চন্দ্রের ছেলে কমল চন্দ্রের বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোরেরা।

এ সময় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, গরু বিক্রির নগদ দুই লাখ টাকা এবং কাঁসার থালা-বাসন চুরি করে নিয়ে যায়।
এছাড়া একই রাতে দমদমা মহল্লা এলাকার পুরাতন অফিস সংলগ্ন পাঁচবিবি ডিগ্রী কলেজ এর প্রভাষক ঈশিতা আকতারের বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা।

সেখান থেকে এক ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, সাত ভরি রুপার গহনা এবং নগদ ২০ হাজার টাকা চুরি করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা এবং পাঁচবিবি থানা এর অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন।

Tags: অপরাধসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কালুখালীর মৎস্যজীবীদের চাউল ফেরত দিয়ে অপরাধ ঢাকার চেষ্টার অভিযোগ
  • প্রকল্প পরিচালককে অবরুদ্ধ করেছে পবিপ্রবির ছাত্রদল
  • ছাত্রদলের সেক্রেটারি নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ
  • পবিপ্রবিতে পিডি অবরুদ্ধ, কমিশন দাবির অভিযোগ
  • গোপালগঞ্জের ধান ক্ষেতে শ্যামনগরের কৃষক বজ্রপাতে নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম