Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জ সালিসি বৈঠকে শ্বশ্তরকে পিটিয়ে হত্যা

Taslima TanishabyTaslima Tanisha
২:৪৫ pm ১১, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো:,দিল,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে পারিবারিক বিরোধ মীমাংসার সালিসি বৈঠকে শ্বশুরকে পিটয়ে হত্যা করেছে জামাতা। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আয়োজিত ওই বৈঠক শেষে হামলার ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক হারান আলী শেখকে (৫৫) তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হারান আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর তার ছেলে ইকবাল হোসেন রাতেই সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ইকবাল জানান, তার বোন শাপলা খাতুন ও বোন জামাই আবুল কালামের মধ্যে চলমান পারিবারিক বিরোধ মেটাতে ব্রাক্ষণগাতী গ্রামে সালিস বসে। বৈঠকের একপর্যায়ে কথাকাটির জেরে আবুল কালাম ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়।

হামলায় ইকবাল, তার মা মরিয়ম বেগম, বোন শাপলা, ভাগনে আলামিন এবং তার বাবা হারান আলী আহত হন। হারান আলীর অবস্থা গুরুতর হওয়ায় সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, পারিবারিক সমস্যার সমাধানে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বৈঠক শেষে আবুল কালামের লোকজন হামলা চালিয়ে হারান আলীকে পিটিয়ে হত্যা করে। বিষয়টি থানায় জানানো হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পঞ্চগড় জেলা রিপোর্টার্স কমিটি গঠন
  • নববর্ষের ছুটিতে বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, সিসিটিভিসহ মূল্যবান সামগ্রী লুট
  • সিলেটে মন্ত্রীর পাশে বসা নিয়ে হাতাহাতি, অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন মন্ত্রী
  • বৈশাখী শোভাযাত্রায় ঢাবি ক্যাম্পাসে কড়া নিরাপত্তা
  • ঢাবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, অংশ নিলো হাজারো মানুষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম