Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালপুরে মরন ফাদেঁ পরিনত হয়েছে ভাঙ্গা ব্রিজ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৯ pm ২৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, গ্রাম বাংলা, সারাদেশ
A A
0

এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :

মেরামতের অভাবে মরণ ফাঁেদ পরিনত হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেষেরচর গ্রামে ঝুড়ার উপর নির্মিত জরাজীর্ণ ফুট ব্রিজ। ব্রিজ থেকে পড়ে গিয়ে এ পর্যন্ত মানুষ মারা গেছে ৪ জন ব্যক্তি। শিক্ষার্থীসহ আহত হয়েছে কমপক্ষে শতাধিক শিশু ও বয়োবৃদ্ধ মানুষ।

১০টি গরুসহ কমপক্ষে ৫০টি অন্যান্য গবাদী পশুর মৃত্যূ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরাজীর্ণ ব্রিজটি ভেঙ্গে একটি নতুন ব্রিজ নির্মানের দাবি ১০ গ্রামের মানুষের।
জানা গেছে, গারো পাহাড় থেকে বকশীগঞ্জ শহরের পাশ দিয়ে মেষেরচর গ্রাম দিয়ে প্রবাহিত হয়ে দশানী নদীর সাথে মিশে গেছে এই পাহাড়ী ঝুড়া।

বর্ষাকালে এই ঝুড়া দিয়ে পানির বেগ বেশি থাকে। এ কারণে এ অঞ্চলের মানুষের চলাচলের জন্য ১৯৮৮ সালে ১২০ ফুট দৈর্ঘের মেষেরচর ফুট ব্রিজটি নির্মাণ হয়। উপজেলার মেষেরচর, ঝালরচর, সরদারপাড়া, রবিয়ারচর, মিয়াপাড়া ও কুড়িপাড়াসহ কমপক্ষে ১০টি গ্রামের মানুষ যাতায়াত করে থাকে মেষেরচর ফুট ব্রিজ দিয়ে।
ব্যবসায়ী ইব্রাহিম বলেন, ব্রিজটি অনেক উচু।

ভাঙ্গা ও তালিজোড়া ব্রিজ দিয়ে পারাপারের সময় ব্রিজ থেকে নিচে পড়ে গিয়ে এ যাবৎ ৪ জন লোক মারা গেছে। আহত হয়েছেন কমপক্ষে শতাধিক ব্যাক্তি। এর মধ্যে শিক্ষাথী, শিশু ও বয়োবৃদ্ধ রয়েছে।
গরুর ব্যবসায়ী তারা মিয়া বলেন, ব্রিজ পারাপারের সময় ব্রিজ থেকে নিচে পড়ে গিয়ে কমপক্ষে ১০টি গরু মারা গেছে। ব্রিজ থেকে আহত হয়েছে কমপক্ষে ৫০টি গবাদী পশু।

শিক্ষার্থী কামরুল ইসলাম জানান, প্রতিদিন শত শত শিক্ষার্থী এ ফুট ব্রিজ পার হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে। একটি নতুন ব্রিজ নির্মাণ হলে শিক্ষার্থীসহ এলাকার লোকজন ঝুকিঁমুক্ত পরিবেশে যাতায়াত করতে পারবে।
বীর মুক্তিযোদ্ধা আজাদ বলেন, দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষ ব্রিজটি ভেঙ্গে একটি নতুন ব্রিজ নির্মানের দাবি করে আসছে। আশ^াস ছাড়া আর কিছুই জুটেনি।

মেষেরচর গ্রামের সাবেক কাউন্সিলর আক্তার হোসেন বলেন, ব্রিজটি নির্মানের পর আর সংস্কার করা হয়নি। সংস্কারের অভাবে ব্রীজের দুই পাশের রেলিং ভেঙ্গে গেছে। সম্পূর্ণ ব্রিজটির বেহাল অবস্থা ও ব্যবহারের অযোগ্য। বিকল্প পথ না থাকায় মানুষ ও হালকা যানবাহন ঝুকিঁ নিয়ে চলা চল করে আসছে।

এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী শামছুল হক বলেন, ব্রিজটি খুবই জরার্জীণ ও ব্যবহারের অযোগ্য। মূল ব্রীজের কিছু অংশ ভেঙ্গে পড়ায় কাঠ ও বাশঁ দিয়ে জোড়াতালি দিয়ে লোকজন চলাচল করছে। এ কারণে অগ্রাধিকার ভিত্তিতে উক্ত স্থানে একটি নতুন ব্রিজ র্নিমান করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন ও বাজেট পেলেই নতুন কাজ শুরু হবে।

Tags: জামালপুরের বকশীগঞ্জ উপজেলাপ্রশাসনবাংলাদেশমরণ ফাঁদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতিসংঘে ‘ভুল তথ্য’ উপস্থাপনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে পিসিসিপি
  • মামলার ভয়ে পালানো পরিবার, ডোমারে বাড়ি বাড়ি লুটপাটের অভিযোগ
  • নীলফামারীতে ডিবি পরিচয়ে ডলার প্রতারণা, চক্রের ১ সদস্য আটক
  • প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন
  • হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম