Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জে ব্র্যাকের আয়মুখী প্রশিক্ষণ

স্বপ্নপূরণে এক ধাপ এগিয়ে কিশোরীরা

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৮ pm ২২, জুন ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

কিশোরীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

সোমবার (২২ জুন) সকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) ও সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ‘স্বপ্ন সারথী’ কিশোরীদের নিয়ে দৌলতপুর ব্র্যাক কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং আয় বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২৯ জন স্কুল ও কলেজপড়ুয়া কিশোরীর হাতে সনদপত্র, মুরগির বাচ্চা এবং নগদ ২ হাজার ৬০০ টাকা করে তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এ সহায়তার মাধ্যমে কিশোরীরা পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখার পাশাপাশি নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করার সুযোগ পাবে।

ব্র্যাক দৌলতপুর এলাকা শাখার ব্যবস্থাপক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের মানিকগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফজলে রাব্বি।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং পরিবার ও সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags: আত্মনির্ভরশীলতা বৃদ্ধিকিশোরীদের দক্ষতা উন্নয়নব্র্যাকের আয়মুখী প্রশিক্ষণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সড়ক দুর্ঘটনায় আহত রাবিপ্রবি শিক্ষার্থী
  • রাজবাড়ীতে জমি বিরোধ নিয়ে সংঘর্ষ, একজনের মৃত্যু
  • মানিকগঞ্জে ব্র্যাকের আয়মুখী প্রশিক্ষণ
  • মধ্যনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
  • দিল্লির বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম