Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
১:১১ pm ০২, জুন ২০২৬
in কৃষি, সারাদেশ
A A
0

মো. শরিফ বিল্লাহ, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে নীলফামারী সদর খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ সুজা এবং সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কার্যক্রমের প্রথম দিনে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কৃষক আব্দুর রহমানের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। পরে তার হাতে ধানের মূল্য বাবদ চেক তুলে দেওয়া হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি বোরো মৌসুমে সদর উপজেলার কৃষকদের কাছ থেকে মোট ২ হাজার ৪০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষক অ্যাপের মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে লটারির ভিত্তিতে ৮৪৫ জন কৃষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রতিটি কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন।

তিনি আরও জানান, চলতি মৌসুমে মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৭১ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৭৭১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল
  • নরসিংদীর শিলমান্দীতে প্রতিবন্ধী শিশুর ওপর শ্লীলতাহানির অভিযোগ
  • জ্বীনের বাদশা সেজে ২১ লাখ টাকা প্রতারণা
  • ঈদ-পরবর্তী রাজনৈতিক তৎপরতায় সরব বিএনপি
  • সিরাজদিখানে ঈদের ৫ দিন পরও স্কুল মাঠে পশুর হাটের বর্জ্য অপসারণ হয়নি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম